চিয়া সিড – প্রাকৃতিক সুপারফুড
চিয়া সিড হলো এক অসাধারণ পুষ্টিকর খাবার, যা আপনার সুস্থ জীবনযাত্রার জন্য হতে পারে নিখুঁত সঙ্গী। ছোট্ট এই বীজে রয়েছে দুধের চেয়ে ৫ গুণ বেশি ক্যালসিয়াম, কমলার চেয়ে ৭ গুণ বেশি ভিটামিন সি, পালংশাকের চেয়ে ৩ গুণ বেশি আয়রন, কলার চেয়ে দ্বিগুণ পটাশিয়াম, ডিমের চেয়ে ৩ গুণ বেশি প্রোটিন এবং স্যামন মাছের চেয়ে ৮ গুণ বেশি ওমেগা-৩।
চিয়া সিড কী
চিয়া সিড হলো Salvia Hispanica নামক মিন্ট পরিবারের উদ্ভিদের বীজ। মূলত মধ্য আমেরিকা ও মেক্সিকোতে জন্মানো এই কালো ছোট দানাদার বীজ প্রাচীন অ্যাজটেক সভ্যতার অন্যতম খাদ্য ছিল। প্রতি ১০০ গ্রাম চিয়া সিডে প্রায় ৪৮৬ ক্যালোরি থাকে, যা এটিকে একটি শক্তিশালী এনার্জি বুস্টার করে তোলে।
খাওয়ার সঠিক সময়
– সকালে খালি পেটে
– রাতে ঘুমাতে যাওয়ার ১ ঘণ্টা আগে
– অথবা ব্যায়ামের ১ ঘণ্টা পর
চিয়া সিডের উপকারিতা
হৃদরোগ ও কোলেস্টেরল ঝুঁকি কমায়
ওজন কমাতে সহায়তা করে
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
শক্তি ও কর্মক্ষমতা বৃদ্ধি করে
রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখে (ডায়াবেটিসে উপকারী)
হাড় ও দাঁত মজবুত করে
কোলন পরিষ্কার রাখে ও ক্যান্সারের ঝুঁকি কমায়
শরীর থেকে টক্সিন বের করে দেয়
প্রদাহজনিত সমস্যা ও জয়েন্ট ব্যথা কমায়
ভালো ঘুমে সহায়তা করে
ত্বক, চুল ও নখের সৌন্দর্য রক্ষা করে
নিয়মিত সপ্তাহে অন্তত ৩–৪ দিন চিয়া সিড খাওয়ার অভ্যাস আপনাকে দেবে সুস্থ, প্রাণবন্ত ও ফিট জীবন।